শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

কাঁচপুরে গণপরিবহনে চাঁদাবাজিকালে তিন চাঁদাবাজ গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন সোহাগ, সুজন ও জনি। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন গণপরিবহন থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৫শ’ ৯০ টাকা উদ্ধার করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম মিয়া  সোনারগাঁও নিউজকে  জানান, চাঁদাবাজিকালে হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ  সোনারগাঁও নিউজকে জানান, কাঁচপুরে গ্রেপ্তারকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD