রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পিরোজপুরে আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

 
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের
মঙ্গলেরগাও বটতলা বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও  পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর সার্বিক সহযোগিতার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইঁয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,  সাধারণ সম্পাদক আলী হায়দার,  আওয়ামী লীগ নেতা মারুফুল ইসলাম ঝলক, আলী আকবর,  ফিরোজ্জামান মোল্লা, ডাঃ আতিকুল্লাহ,  যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,  আবু সাঈদ,  সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল,  সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এসময় পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মিলাদ, দোয়া মাহফিল  ও গণভোজের আয়োজন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD