সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

জামপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মনির হোসেন,  জামপুর প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের  বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের বশিরগাঁওয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জামপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. নাজমূল করিম ভূঁইয়ার নিজ বাড়ীতে নিজস্ব অর্থায়নে  কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, গনভোজ ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আঃলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান কালাম।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ, ওসমান, আল মামুন দেওয়ান, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর নূর, তাইজদ্দিন ভূঁইয়া, আবুল কাশেম, আজিজুল, আব্দুল আলী, মিয়া আব্দুল বাতেন, সাবেক মেম্বার সুজন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা হাজী মো. সোহেল, বজলুর রহমান, রুহুল আমিন, সুভাষ দত্ত, রুপক চৌধুরী প্রমুখ।
এসময় জামপুর ইউনিয়ন আঃলীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD