বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন-স্বরাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

জিকে শামীমের ভাইয়ের গ্রেফতার ও শাস্তির দাবীতে  মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

কারাগারে আটক আলোচিত জিকে শামীমের বড় ভাই নাসিমের গ্রেফতার ও শাস্তির দাবীতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদের সামনে ১০টি ইউনিয়নের ইউপি সদস্য এবং এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার সনমান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ফজলুল হকের নামে বরাদ্দকৃত সরকারি কাজ থেকে ৪ লক্ষ টাকা চাঁদাদাবী করেন কারাগারে আটক থাকা জিকে শামীমের বড় ভাই নাসিম ও তার সন্ত্রাসী বাহিনী। দাবীকৃত চাঁদা দিতে রাজি না হলে জিকে তারা নির্মাণকৃত রাস্তা কেটে ফেলে। এছাড়াও মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করে এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
এছাড়াও এলাকায় বিভিন্ন সময় নানা ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবত তারা পুরো ইউনিয়নকে জিম্মি করে রেখেছে বলেও দাবী করেন বক্তারা।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার দশটি ইউনিয়নের ইউপি সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন শেষে নাসিমের গ্রেফতার ও শাস্তির দাবীতে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সকল ইউপি সদস্যগণ।
উল্লেখ,পূর্বে ভুক্তভোগী ইউপি সদস্য ফজলুল হক নাসিমের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD