বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল

দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে সোনারগাঁওয়ে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে বিএনপি।
শনিবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সনমান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সুপ্রিম কোর্টের বার সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার শাম্মী, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁও পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সনমান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফজলুর করিম, সাধারণ সম্পাদক পিয়ার আলী, জামপুর ইউনিয়ন যুবদল নেতা এমদাদুল হক ভূঁইয়া দিপু। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি শাহ আলম বলেন, ফ্যাসীবাদি আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন। তাই দ্রুত সংসদ নির্বাচনের বিকল্প নাই। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি করেন।
তিনি আরো বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপির এক শ্রেণী দেশে চাঁদাবাজি ও দখলদারি শুরু করে দিয়েছে। দ্রুত এ অপকর্ম বন্ধ না করা হলে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। দেশের মানুষের ওপর জুলুম অত্যাচার বন্ধ না করা হলে আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে জনগন ভোট দেবে না। তাই দ্রুত এসব অপকর্ম বন্ধ করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD