বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, কোনো চাঁদাবাজ, দখলবাজ বিএনপির সদস্য হতে পারে না, কোনো চাঁদাবাজ ও দখলবাজের স্থান নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁওয়ের সকল নেতাকর্মীকে আগামীর দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূইয়া।
সভা আরো বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী শাহেদ, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, জামায়াতে ইসলামী নেতা মাওলানা এনায়েত হোসেন,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, বিএনপি নেতা জাকারিয়া ভুঁইয়া, আশরাফ মোল্লা, কাজী এনামুল হক রবীন, আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপি’র সহ-সভাপতি পনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।
আপনার মতামত দিন