শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান নাদিরা আক্তার নিরার পূজামণ্ডপ পরিদর্শন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনারগাঁও ও বন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী নাদিরা আক্তার নিরা।

মঙ্গলবার বিকাল ৫ টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা ও পূজা মন্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সবাইকে পূজা উপলক্ষে সালামী দিয়েছন।

তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। আমরা সব সময় সাম্প্রদায়িক সাম্প্রতিকে গুরুত্ব দেই। এই চেতনায় আমরা বিশ্বাস করি। তিনি আরও বলেন আমি আপনাদের পাশে থেকে আমার সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সবসময় সেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চাই। আমি আমার সেবামূলক ফাউন্ডেশনের মাধ্যমে শুধু সোনারগাঁ নয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষদের নিয়ে কাজ করি। আমাদের ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিসমিল্লাহ্ এন এম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, জীবন বর্মন, উত্তম কুমার, মশিউর রহমান, ইমরান হোসেন, সুভাষ সরকার,সুমিত প্রমূখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD