রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

মানবিক সোনারগাঁও গড়তে চাই- ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাই। তিনি বলেন আলকোরানের আলোকে সমাজ গড়ার জন্য কাজ করে চলেছি। আগামী সংসদে ডাক্তার শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা মার্কায় সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনটি উপহার দিতে চাই।
এ সময় জনগণকে পিআর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাঁড়িপাল্লা ভোট চান। ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
শনিবার সকালে সোনারগাঁও উপজেলার প্রধান গেট থেকে উদ্ধবগঞ্জ  বাজারে গণসংযোগকালে তিনি এ আহবান জানান। তিনি বিভিন্ন ব্যবসায়ীদের সাথে ঘুরে খোঁজ খবর নেন। তাদের কাছে দাঁড়িপাল্লায় একটি ভোট চেয়ে খেদমত করার সুযোগ চান। গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন জামায়েত ইসলামীর সোনারগাঁও দক্ষিণের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, জামায়াত নেতা মেহেদী হাসান, কামরুজ্জামান, ওমর ফারুক, ফাহাদ রনি, হাকিম হারুনুর রশিদ, সাংবাদিক মোক্তার হোসেন, খাইরুল আলম, শাহজালাল মিয়া প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD