বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

মিডিয়া ফেলোশীপ পুরষ্কার পেলেন সাংবাদিক রবিউল হুসাইন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সংস্কৃতি মন্ত্রনালয়ের আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক প্রবর্তিত মিডিয়া ফেলোশীপ পুরষ্কার-২০২২ পেয়েছেন সোনারগাঁওয়ে লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরীতে তিনি এ পুরষ্কার পেয়েছেন। পুরষ্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার পুরষ্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরষ্কার প্রদান করবেন। অনুষ্ঠানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।  অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক মো. রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রবর্তিত মিডিয়া ফেলোশীপ পুরষ্কার-২০২২ এর জন্য এবছর প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার দুইজন সাংবাদিককে নির্বাচিত করা হয়। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরীতে এ পুরষ্কার পেয়েছেন সোনারগাঁওয়ের রবিউল হুসাইন। ইলেক্টনিক্স মিডিয়া ক্যাটাগরীতে পুরষ্কার পেয়েছেন বেসরকারী স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজ এর রির্পোটার তাহমিনা সাদেক।

রবিউল হুসাইন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ও সোনারগাঁও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। এছাড়া তিনি সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি ‘চারদিক’ নামে একটি গবেষনাধর্মী সাময়িকীর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মিডিয়া ফেলোশীপ পুরষ্কার ছাড়াও ওই অনুষ্ঠানে শখের হাঁিড় শিল্পী সুশান্ত কুমার পালকে শিল্পাচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা ২০২২, মিলন হোসেন (রূপার অলংকার শিল্পী), পারভিন আক্তার (সৃজনী কাঁথার শিল্পী) ও দেখন বালা বমর্ণ (আলপনা শিল্পী) কে লোক ও কারুশিল্প পদক ২০২১ এবং তরূণ কুমার পাল (ক্রাফস ভিলেজেস লিঃ) ও আফসানা আসিফ (এসিক্স) কে কারুশিল্প উদ্যোক্তা পুরষ্কার ২০২২ প্রদান করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD