জাতীয়

মেঘনা সেতুর টোল প্লাজার ছয়টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল আদায় বুথের উদ্বোধন

সোনারগাঁও নিউজ ৬ এপ্রিল ২০২৪ , ৩:২২ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতুর টোল প্লাজার ছয়টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) টোল আদায় বুথের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই টোল প্লাজার টোল আদায় বুথ উদ্বোধন করেন সড়ক ও পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মেঘনা সেতুর দ্বিতীয় টোলপ্লাজা উদ্বোধনের ফলে মোট ১২টি টোল বুথ চালু করা হয়েছে।

ভার্চ্যুয়ালি ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই। মহাসড়কে যানজট নিরসনে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিআরটিএ থেকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। যা সবাই জানে। যাত্রীদের সুবিধার্থে ইটিসি ব্যবস্থা চালু করা হয়েছে।

ইটিসি (ইলেকট্রোনিক টোল কালেকশন) এর সার্বিক তত্তাবধানে থাকা রেগনাম রিসোর্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন জনি বলেন, এ পদ্ধতি চালু হওয়ায় দ্রæত সময়ে মধ্যে মাত্র ৩ সেকেন্ডে যানবাহন থেকে টোল আদায় করা যাবে। অ্যানালগ (সাবেকি) পদ্ধতিতে টোল দিতে গিয়ে যানবাহনের অনেক সময় অপচয় হতো। এ পদ্ধতিতে সেই সময়ের সাশ্রয় হবে। এতে  মেঘনা টোল প্লাজায় যানজট সৃষ্টির আশঙ্কাও থাকবে না। বর্তমানে যে সব যানবাহন ইটিসি লেন পদ্ধতি ব্যবহার করবে তাদের জন্য ১০% ছাড় দেয়া হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান বলেন, ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে মেঘনা সেতু আরও ৬টি নতুন ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথ চালু করা হয়েছে। এই  সেতুতে সবগুলো টোল কালেকশন (ইটিসি) আওতায় রয়েছে। এর ফলে এবারের ঈদযাত্রা নির্বিঘেœ ও যানজটমুক্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সওজ এর ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সবুজ উদ্দিন খান, নারায়ণগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী, হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।