শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

যুবলীগের যুব সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে……… সোনারগাঁ উপজেলা যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আজ ১১ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত যুব মহাসমাবেশে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সাধারণ সম্পাদক আলী হায়দারের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে মহাসমাবেশে যোগদান করেন।
সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দিয়েছি। যুবলীগের চেয়ারম্যানের নেতৃত্বে প্রধানমন্ত্রী বিশস্ত ভ্যানগার্ড হয়ে রাজপথে আছি এবং থাকবো।
জনগণ আওয়ামীলীগের বাইরে কাউকে ক্ষমতায় দেখতে চায়না। আগামী নির্বাচন বিপুল ভোটে জনগণ আওয়ামীলীগ কে ভোট দিয়ে জয়যুক্ত করবে। বিএনপি- জামায়াতকে এখন জনগণ চায়না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা কে আবারো ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশে মানুষ।
যুবলীগ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী যুবলীগের মহাসমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এর আগে তিনি সমাবেশের উদ্বোধন করেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়। এটি ছিলো করোনা পরিস্থিতির পর আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীতে প্রথম কোন উন্মুক্ত জনসভা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD