মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

শিশু কিশোরের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন এরফান হোসেন দীপ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিশু কিশোরের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মোবারক হোসেন পুত্র এরফান হোসেন দীপ।
শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিশেষখানা এলাকায় শতাধিক শিশু কিশোরের সাথে নিয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মোবারক হোসেন স্মৃতি সংসদের নেতাকর্মীদের সাথে তার নিজ উদ্যাগে কেক কেটে দিনটি উদযাপন করেন তিনি।
এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সভায় অংশ নেন।
মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ বলেন, বঙ্গবন্ধুর হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম নেয় বাংলাদেশ। ৫৫ বছর বয়সে কিছু বিপথগামী সেনা সদস্যরা কেড়ে নেন তার প্রাণ। জনতার নেতা মুজিব না থাকলেও তার আদর্শ ও অনুপ্রেরণা আজও বাঙালির মননে গেঁথে আছে। শ্রদ্ধায়, ভালোবাসায়, কৃতজ্ঞচিত্তে আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে বাঙালী।
দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের শহীদ সকল সদস্য ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD