শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আসবাবপত্রের দোকানে ভারী ফার্নিচার নিচে চাপা পড়ে ফাইজা নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের তেরা মার্কেট (রহিম মেম্বারের অফিসের সামনে) এলাকার মোঃ দৌলত খান দেলোয়ারের মালিকানাধিন ভাই ভাই ফার্নিচার নামে দোকানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাইজা পোশাক শ্রমিক ফরহাদ মিয়ার মেয়ে।

নিহত শিশুর বাবা ফরহাদ জানান, বিকেলে মেয়ে ফাইজাকে সঙ্গে নিয়ে ওই ফার্নিচারের দোকানে যাই। একপর্যায়ে দোকানের কর্মচারীরা আমাকে ডাক দিলে আমি দোকান থেকে বাইরে যাই। এ সময় ফাইজা হামাগুড়ি দিয়ে আসার চেষ্টা করলে হঠাৎ একটি ভারী ফার্নিচার তার ওপর পড়ে যায়। আমার চোখের সামনেই মৃত্যু ঘটে মেয়ের।

তবে এ বিষয়ে নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ করা হয়নি থানায়। এই রিপোর্ট লেখা পার্যন্ত সব শেষ রাত ৮ টায় নিহত শিশুর দাফন কাজ চলমান ছিলো বলে জানা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঘটনাটি সম্পর্কে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD