নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা এবং জিয়াউর রহমানের ১৯ দফার সংযোজনে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ করা হয়।
রোববার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার সাপ্তাহিক হাটে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল উপস্থিত থেকে এ বুকলেট বিতরণ ও গণসংযোগ করেন।
গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী পিয়ার হোসেন নয়ন ,সাদিপুর ইউনিয়ন বিএনপি নেতা ফয়সাল খন্দকার, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং সদস্য এজাজ ভুইয়া, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব সাউদ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম,সোহেল আরমান,শান্ত প্রধান, হোসেন মিয়া,স্বাধীন মোল্লা,হায়দার আলী,নাজমুল সাউদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ফারুক হোসেন, ধর্ম সম্পাদক আবু সাউদ, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু,সনমান্দী ইউনিয়ন যুবদলের ৩ নং ওয়াড যুবদলের সাধারণ সম্পাদক নয়ন সরকার, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু,তাইজুল ইসলাম, সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি তানজিম আহমেদ সাইফুল,শাহ জালাল,রবিউল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নাহিদ ইসলাম, দফতর সম্পাদক আবিদ হোসেন প্রমুখ।
আপনার মতামত দিন