শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে সৌদী প্রবাসী যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. শান্ত (২৫) নামে এক সৌদি প্রবাসী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁও থানা পুলিশ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

এঘটনায় ভূক্তভোগী ওই কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত যুবককে  বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আমির হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী মো. শান্ত গত মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী ওই কিশোরী তার নানির বাড়ি যাওয়ার পথে প্রতিবেশী এক বোনকে দিয়ে তার ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে বিভিন্ন কথার ছলে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ভূক্তভোগী কিশোরী ডাক চিৎকার দিলে অভিযুক্ত শান্তর মা ঘরে এসে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই কিশোীর মা বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ নাজিরপুর এলাকা থেকে সৌদী আরব প্রবাসী মো. শান্তকে গ্রেপÍার করে। গতকাল বুধবার দুপুরে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। পাশাপাশি ওই কিশোরীকে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য হাজির করা হয়।

ভূক্তভোগী কিশোরীর মা সোনারগাঁও নিউজকে জানান, অভিযুক্ত শান্ত সম্পর্কে তার চাচাতো ভাই। সৌদি আরব থেকে ৬ মাসের ছুটিতে সে বাড়িতে আসে। তার মেয়ের সঙ্গে এমন ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা গ্রহন করা হয়েছে। আসামী গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই কিশোরীকেও জবানবন্দি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD