বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি,  বাধা দেওয়া হামলা, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাতের আঁধারে কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি লুটে বাধা দেওয়ার ঘটনায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী এলাকায় মাটি কাটতে গ্রামবাসী বাধা দিলে হামলা করে মাটি লুটে জড়িতরা। এ হামলায় ২০ জন আহত হয়েছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাজহরদী বানিয়াপাড়া এলাকা ইট ভাটা নিকটবর্তী হওয়ার কারনে স্থানীয় শাহজাহানের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্রের সদস্যরা ওই গ্রামের সাধারণ কৃষকের জমির মাটি প্রতিদিন জোরপূর্বক রাতের আঁধারে ভেকু দিয়ে লুট করে নিয়ে যাচ্ছে।

শনিবার রাতে কৃষি জমি থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় জমির মালিকদের ওপর হামলা করে মাটি কাটা চক্রের সদস্যরা। হামলায় আকতার হোসেন, সাদ্দাম মিয়া, মোস্তফা কামাল, আনোয়ার হোসেন, মামুন মিয়া, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, কবির হোসেনসহ ২০জন আহত হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হামলায় আহত কবির জানান, কাজহরদী এলাকার স্থানীয় প্রভাবশালী শাহজাহানের নেতৃত্বে আবু হানিফ, মহসিন মিয়া ও শানু মিয়া দীর্ঘদিন ধরে কৃষকের কৃষি জমির মাটি জোরপূর্বক রাতের আধারে লুট করে নিয়ে যাচ্ছে। তাদের কাছে এলাকায় সাধারণ কৃষক জিম্মি হয়ে পড়েছে। আবার বাধ্য হয়ে অনেকের জমির মাটি বিক্রি করতে হচ্ছে।

তিনি আরো জানান, একজনের কৃষি জমির মাটি ক্রয় করে গভীরভাবে ভেকু দিয়ে কেটে নিয়ে পার্শ্ববর্তী জমি ভেঙে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। গত শনিবার রাতে তারাবির নামাজের পর এলাকাবাসী তাদের মাটি কাটতে বাধা দিলে দেশীয় অস্ত্র দা, হকিস্টিক, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে অতর্কিত হামলা করে।

আব্দুল আলী নামের এক কৃষকের অভিযোগ , মাটি লুট চক্রের সদস্যদের কাছে সাধারণ কৃষকরা জিম্মি হয়ে পড়েছে। রাতে পাহাড়া দিয়েও মাটি লুট ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন রাতের আধারে মাটি লুট করে নিয়ে যাওয়ার কারনে অনেক কৃষক বাধ্য হয়ে ওই জমির মাটি তাদের কাছে বিক্রি করে দিতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

অভিযুক্ত শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি আবু হানিফের অধীনে চাকুরি করেন। আবু হানিফ জমির মাটি ক্রয় করে ভেকু দিয়ে কেটে ইট ভাটায় বিক্রি করেন।  হামলার সঙ্গে তিনি জড়িত না বলে দাবি করেন। রাতে মাটি কাটার সময় আকতারের নেতৃত্বে তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ঝামেলা হয়। তবে আকতার তাদের মাটি কাটার জমিতে চাঁদা দাবি করেছেন। না দেওয়ায় কৃষকদের নিয়ে বাধা দিয়েছে।

তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি করে কৃষকের জমির মাটি লুট করার ঘটনার সত্যতা পেয়েছি।

সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ সোনারগাঁও নিউজকে বলেন, কৃষি জমির মাটি কাটতে বাধা দেওয়ায় হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ইতোমধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD