বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে কেরোসিন আগুনে দগ্ধ হয়ে যুবলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে কেরোসিনের আগুনে দগ্ধ হয়ে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।  নিহত যুবলীগ নেতার নাম  মো. আশিকুর রহমান (৩০) । তিনি নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দগ্ধ হওয়ার তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
নিহত আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। তিনি শম্ভুপুরা ইউনিয়ন যুবলীগের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। যুবলীগ নেতার মরদেহের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও  গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. আশিকুর রহমান  সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে পারিবারিক কলহের জেরে তার নিজের বসতঘরে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্বজনরা দরজা ভেঙে তাকে মারাত্মক গন্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। পরে বৃহস্পতিবার  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বোন জামাই মো. আবদুল গাফফার মিয়া সোনারগাঁও নিউজকে জানান, মাদকাসক্ত হওয়ার কারণে বিভিন্ন সময়ে স্ত্রী ও পরিবারের সদস্যদের সাথে মন মালিন্য হতো। ক্ষোভে নিজের শরীরে আগুন দেয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান সোনারগাঁও নিউজকে বলেন, আশিকুর রহমান নামের এক যুবক নিজ শরীরে আগুন দিয়ে মারা যান। এবিষয়ে কেউ কিছু জানায় নি। তবে খবর নিয়ে জানা যায়, পারিবারিক কলহের  জেরে এ ঘটনা ঘটেছে। তার স্ত্রীর সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি তার জানা নেই।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD