বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে গণভোট ও নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে অবহিতিকরণ সভা

oplus_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভোটারদের উদ্ধুব্ধকরণ ও জনসচেতনতার বৃদ্ধির লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ আল জিনাত সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁও থানার ওসি মো. মহিবুল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
তারা আরও বলেন, গণভোট একটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রকাশের সুযোগ পান। এ কারণে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে সকল ভোটারের পরিষ্কার ধারণা থাকা জরুরি।
সভায় সোনারগাঁও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গনমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD