মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

সোনারগাঁওয়ে জমিসহ দোকান দখলের অভিযোগে আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমিসহ দোকান দখলের অভিযোগ উঠেছে। উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শাহাজাদার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

দখলের অভিযোগে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন ভূক্তভোগী। গত সোমবার নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ৫নং আদালতে তিনজনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলাটি দায়ের করেন একই এলাকার কাজী কুতুবউদ্দিনের ছেলে কলেজছাত্র কাজী জুদান। এর আগে গত ৩১মে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে বন্ধ করে দেয় অভিযুক্তরা। পরদিন তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারনে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা  নেয়নি।

জানা যায়,উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর কাজীপাড়া গ্রামের কাজী কুতুবউদ্দিনের ছেলে কাজী রিদোয়ান ২ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে নামজারি করে ২০বছর ধরে দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি একই গ্রামের মৃত কাজী ইউনুস মিয়ার ছেলে ও জামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শাহাজাদা, ভাতিজির জামাই আরিফ ইসলাম ও ভাতিজি কাজী আয়েশা আক্তার ওই জায়গা নিজের দাবি করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে জমির কাগজপত্র পর্যালোচনা করে ওই জমি কাজী রিদোয়ানের বলে রায় দেওয়া হয়। এ রায় অমান্য করে কাজী আয়েশা আক্তার নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় নিজেদের প্রমাণ দিতে না পারায় ২০২৫ সালের ২৯ জানুয়ারী স্ব স্ব দখলে থাকার নির্দেশ প্রদান করেন। আদালতের রায় অমান্য করে গত ৩১মে শনিবার তারা পুনরায় ওই জমিতে গড়ে উঠা দোকানে গিয়ে ভাংচুর ও লুটপাট করে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় কাজী রিদোয়ানের ছোট ভাই কাজী জুদান বাদি হয়ে পরদিন তালতলা তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সত্যতা পাওয়ার পরও কোন ব্যবস্থা নেয়নি। পরে গত সোমবার নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ৫নং আদালতে তিনজনকে আসামী করে কলেজ ছাত্র কাজী জুদান বাদি হয়ে মামলা দায়ের করেন।

মুড়াপাড়া সরকারী কলেজের ছাত্র ও মামলার বাদি কাজী জুদান জানান, এ ব্যবসা প্রতিষ্ঠানের আয় দিয়ে তার সংসারসহ পাড়াশোনার খরচ চালাতে হয়। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর ও লুটপাট করে বন্ধ করে দেওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অভিযুক্তরা আদালতের নির্দেশনা অমান্য করে হামলা ও ভাংচুর করেছে।

অভিযুক্ত আওয়ামীলীগ নেতা কাজী শাহাজাদাকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক বলেন, দোকান দখল ও ভাংচুরের ঘটনার অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ভূক্তভোগীরা পুলিশকে সময় না দিয়েই আদালতে মামলা দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD