শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সোনারগাঁওয়ে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া শিশু নায়লা এখন মায়ের কোলে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া শিশু নায়লা এখন মায়ের কোলে। দীর্ঘ ৮১ দিন বাংলাদেশ নবজাতক হাসপাতালে চিকিৎসা শেষে শিশুটিকে এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্ববাবধানে চিকিৎসা ও সেবার পর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এ দত্তক প্রক্রিয়া সম্পন্ন হয়।
সোমবার সোনারগাঁও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনারগাঁও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন জানান, গত রোববার বাংলাদেশ নবজাতক হাসপাতালে সোনারগাঁও পৌর এলাকার দত্তক নিঃসন্তান ব্যবসায়ী নজরুল ইসলাম বাচ্চুর দম্পতির কাছে হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব, নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাসহ অন্যান্যরা।
ডা. মজিবুর রহমান মুজিব সোনারগাঁও নিউজকে জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়ার হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্ববাবধানে সেখানে সার্বিক সেবা-সুস্থতায় নবজাতকটি সুস্থ হয়ে ওঠে।
তিনি বলেন, নবজাতকরা নিষ্পাপ। এভাবে তাদের পরিত্যাগ করা অত্যন্ত দুঃখজনক। যদি কোনো মা সন্তানের দেখভালে অক্ষম হন, তবে তিনি চাইলে ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরিচয় গোপন রেখে আমরা শিশুটিকে গ্রহণ করব।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD