শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে দুই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ দুটিকারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামশিদ ইরাম খাঁনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এসময় মক্কা ফুড নামের একটি খাবার তৈরির কারখানা ও দুই ভাট্টি বিশিষ্ট একটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাসের মেঘনা ঘাট জোনের ব্যবস্থাপনক প্রকৌশলী মো. শাকিল মন্ডল জানান, দীঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় দুটি প্রতিষ্ঠানের মালিক অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষের নজরে এলে  বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ৯৫০ ফুট পাইপ উত্তোলন করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি চুনা ভাট্টি এক্সেভেটারের মাধ্যমে ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা সোনারগাঁও ফায়ার সার্ভিস ও বিপুল পরিমাণ পুলিশ সহযোগিতা করেন। তিনি আরো বলেন, দুটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ঘন্টায় প্রায় ৮ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হবে ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD