শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে নজরুল বর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নজরুল বর্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও দর্শন স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি  মো. শাহজাহান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুগে যুগে অনেক মেধাবী কবির আগমন ঘটলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্থান কেউ নিতে পারবে না। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্যকর্ম ও আদর্শ আরও ব্যাপকভাবে তুলে ধরতে শিক্ষক সমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, আমাদের শৈশব ও স্কুল জীবন শুরু হয়েছে কবি নজরুলের কবিতা ও গান দিয়ে। শিক্ষকরা তাঁর গান শুনিয়ে আমাদের উৎসাহিত করতেন। আজও কোনো কবিতা আবৃত্তি করতে গেলে প্রথমেই তাঁর সৃষ্টির কথাই মনে পড়ে।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় কবির কালজয়ী গান ও কবিতা পরিবেশন করেন। হারমোনিয়াম, তবলা ও অন্যান্য বাদ্যযন্ত্রের সমবেত সুরে মুখরিত অডিটোরিয়ামের পরিবেশ দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD