নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির উদ্যোগে “টক টু দি পয়েন্ট—আমাদের কর্মপন্থা” শীর্ষক এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। আমি এমপি হই বা না হই, এতে আমার কোনো দুঃখ নেই। বিএনপির স্বার্থে এবং সোনারগাঁওবাসীর কল্যাণে সারাজীবন নিজেকে নিয়োজিত রাখবো।
সাদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোলায়মান মিয়ার সভাপতিত্বেঅনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মাসুম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল, উপজেলা জাসাস সভাপতি আমির হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, ইমরান ফারুক প্রমুখ।
সভায় বক্তারা মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা, নারায়ণগঞ্জ-৩ আসনে সিদ্ধিরগঞ্জের ১-১০ নং ওয়ার্ড অন্তর্ভুক্তি এবং প্রান্তিক নারী সমাজের উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক হস্তক্ষেপ ও করণীয় দিক নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত দিন