নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিম্ন আয়ের মানুষ ও প্রতিবন্ধী মানুষের ইফতার সামগ্রী এবং চাল বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা পিরোজপুর ইউনিয়নে চেঙ্গাকান্দি গ্রামে নিম্ন আয়ের ৫০০০ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং ২০০ শত প্রতিবন্ধী মানুষের মাঝে এক বস্তা করে চাল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি মো. রফিকুল ইসলাম, তাজুল ইসলাম সরকার, মো. মনিরুজ্জানান, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আতাউর রহমান, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম রানাসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন