মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

সোনারগাঁওয়ে বিএনপির মুক্ত আলোচনা সভা ও গণসংযোগ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির মুক্ত আলোচনা সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান।

মুক্ত আলোচনায় সহস্রাধিক সাধারণ জনগণ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এতে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে মতবিনিময় করেন এবং আগামীর রাজনৈতিক কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করেন। সভা শেষে স্থানীয় বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা একযোগে গণসংযোগে অংশ নেন। নেতাকর্মীরা দলীয় নেতার পক্ষে জনসমর্থন আদায়ে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

অনুষ্ঠানে পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোবেল হোসাইন, সোনারগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোরশেদ মোল্লাসহ সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে সর্বসাধারণের মাঝে ৩১ দফার লিফলেট বিতরন করা হয়।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD