বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে বিএনপির সম্প্রীতি  সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বপ্নকে মূল্যায়ন করেছেন। ১৭ বছর রাজপথে নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মীদের চোখে আজ আশার আলো জ্বলেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার পিরোজপুর এলাকায় এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এ সময় তিনি সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “এই নির্বাচনে কোনো ভেদাভেদ নয়, আমাদের লক্ষ্য একটাই—গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো।”
বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, আজহারুল ইসলাম মান্নানের বড় মেয়ে মারিয়া ইসলাম মুন্নি ও পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।
মারিয়া ইসলাম মুন্নি বলেন, ধানের শীষ মানে মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। নারায়ণগঞ্জ-৩ আসনের নারীরা আজ জেগে উঠেছে। আমরা নারী সমাজ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখব।
সাদিয়া ইসলাম জুঁই বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীরা নিরাপদ জীবন, কর্মসংস্থান ও অধিকার ফিরে পাবে। তাই আসন্ন নির্বাচনে আমরা নারীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেব এবং বিজয় নিশ্চিত করব।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, বিএনপি নেতা বি.এম ডালিম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারী, সহ-প্রচার সম্পাদক সোরহাব হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে আজহারুল ইসলাম মান্নান, তার পরিবারের সদস্য ও স্থানীয় নেতারা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নারীদের মাঝে গণসংযোগ কটে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD