নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে হামছাদী এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৈদ্যের বাজার ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মায়ানুর আক্তার মায়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিলকিস আক্তার বিউটি, বারদী ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার, সাধারণ সম্পাদক জোৎসনা আক্তার, বৈদ্যের বাজার ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ আমেনা বেগম।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত দিন