শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

সোনারগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও্র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।

শনিবার বেলা ১১ টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূইয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সোহেল রানা, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নুরজাহান, কেন্দ্রীয় যুব মহিলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বেলায়েত হোসেন, আলেয়া আক্তার প্রমুখ।

এসময় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD