বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে সবজি ব্যবসায়ীর উপর ছিনতাইকারীদের হামলা, 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারী। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত সবজি ব্যবসায়ী মো. শাওন (২৪) কে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায়  সোমবার সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে শাওন মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে সবজির দোকানগুলোতে সকালে পাইকারি সবজি সাপ্লাই দিয়ে থাকে। প্রতিদিন সে সকালে সবজি দিয়ে সন্ধ্যার পর টাকা উঠিয়ে থাকেন। রোববার সন্ধ্যার পর মোগড়াপাড়া চৌরাস্তায় কাঁচাবাজরের দোকান থেকে টাকা উঠিয়ে রাত সাড়ে দশটার দিকে বাড়ি  ফিরছিল। সে কাঁচাবাজারের সামনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাগামী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে যাওয়া মাত্র ৭/৮ জনের একদল ছিনতাইকারী ধারালো বিভিন্ন অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এসময় ব্যবসায়ী শাওন কোনোকিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যুপুরি কুপিয়ে তার কাছে থাকা ব্যবসার নগদ ৩৫ হাজার টাকা লুট নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সবজি ব্যবসায়ী শাওন জানায়, ছিনতাইকারী সবার বয়স ২০ থেকে ৩০ বছর হবে। তাদের কাছে বিভিন্ন ধরণের ধারালো অস্ত্র ছিল। তারা মহাসড়কের পাশে ফুটপাতে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আমার উপর হামলা করে কুপিয়ে আহত করে টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

সোনারগাঁও থানার ওসি এম এ বারী বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে মহাসড়কে ছিনতাই ডাকাতি বেড়েছে।  ছিনতাইকারী ও ডাকাত ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

হাসান মাহমুদ রিপন

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD