বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে সহস্রাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সহস্রাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  বৃহস্পতিবার সকাল থেকে  দুপুর পর্যন্ত মেঘনা শিল্পাঞ্চল এলাকার নিউটাউন আশ পাশের বিভিন্ন গ্রাম ও মহল্লার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় আরো ৭টি হোটেল রেস্তোরার গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। এ সময় দুই কিলোমিটার এলাকায় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ লাইন তুলে নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন। এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান মিয়া বলেন,  উপজেলার মেঘনা নিউটাউন এলাকায়  দীর্ঘদিন ধরে ৭টি হোটেল রেস্তোরা ও গঙ্গানগর, নয়াচর, নিউটাউন গ্রামের আবাসিক সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে। অবৈধ গ্যাস সংযোগের ফলে এ এলাকার  গত ১০ বছর ধরে সরকারকে বছরে প্রায় কোটি টাকা রাজস্ব হারিয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের প্রকৌশলী তানভীর হাসান ও আতিকুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD