নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার বিকেলে সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে এ মতবিনিময় সভা করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, দখল দুষণ ও শিক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেন। এছাড়াও তিনি মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ফুটপাত দখল ও যানজট নিরসনে কাজ করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক মিয়া, সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন হামীম শিকদার শিপলু, সোনারগাঁও পৌরসভার আওয়ামীলীগ নেতা গাজী মুজিবুর রহমান, মোতালেব মিয়া স্বপন, কামাল হোসেনসহ প্আরো নেতাকর্মী।
আপনার মতামত দিন