মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ

সোনারগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর নোয়াদ্দা বাবু বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁও থানা বিএনপির ১নং সহ- সভাপতি আল মুজাহিদ মল্লিক।
সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি  টি এইচ তোফা, জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম ভুঁইয়া, সাবেক ইউপি সদস্য ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা ওসমান মিয়া, সোনারগাঁও উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। সীমানা পুনঃ নির্ধারণের ফলে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বন্দর উপজেলাকে এ আসনে যুক্ত করার কারণে হিসাব নিকাশ পাল্টে গেছে।
বক্তরা আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।
সমাবেশ শেষে ওই এলাকায় জনসাধারণের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD