বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে চালককে মারধর ও সিএনজি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

সিএনজি ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মাসরুল নামের এক চালককে মারধর ও সিএনজি ভাংচুর করেছে সন্ত্রাসীরা। রোববার দুপুরে মোগড়াপাড়া চৌরাস্তা থেকে পঞ্চবটি মোড়ে ১২০ টাকা রিজার্ভ ভাড়া করে পঞ্চবটি গ্রামের এক যুবক। পঞ্চবটি মোড়ে আসার পর ভাড়া চাইলে সিএনজি চালকে ভাড়া দিতে অস্বীকৃতি জানায় যাত্রীবেশি ওই সন্ত্রাসী। পরে আবারও ভাড়া চাইলে সিএনজি ভাড়া করা যুবক, পঞ্চবটি গ্রামের রফিকুলের ছেলে রহাত, শাহজাহানের ছেলে আলীনুরসহ ১৪-১৫ যুবক লাঠিসোটা দিয়ে সিএনজি চালক মাসরুলকে মারধর করে। এসময় সিএনজির সামনের গ্লাস ভেঙ্গে মাসরুলকে গাড়ি থেকে বের করে ব্রীজের উপর নিয়ে এলোপাতাড়ি মারধর করে। চালকের কাছে থাকা নগদ ৫ হাজার টাকা ও গাড়ির বিভিন্ন কাগজপত্রসহ মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে জানায় আহত মাসরুল। হামলার সময় সিএনজি চালকের চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে মাসুরুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে। সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় হামলার শিকার মাসরুলের পরিবার।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD