নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সড়ক দুর্ঘটনায় শারীরিকভাবে অসুস্থ্য নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা বরকত আলী মোল্লার অবস্থা ও খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনের মনোনীত এমপি প্রার্থী ও জামায়াত নেতা প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
তিনি অসুস্থ বরকত আলী মোল্লাকে দেখতে শুক্রবার বিকেলে তার নয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে যান।
বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিসে সূরা সদস্য ও শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বরকত আলী মোল্লার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ।
আপনার মতামত দিন