প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৬, ১২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৩, ৭:৫০ পি.এম
একুশের প্রথম প্রহরে জাতীয় পার্টির শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
একুশের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মহোদয়ের নির্দেশে সোনারগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন
সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রাত ১২ টার পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাইম ইকবাল,জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম,জাতীয় পার্টির নারায়নগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি,ও জাতীয় পার্টির নারায়নগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক জাবেদ রায়হান জয়,সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান , নারায়নগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার,জাতীয় যুব সংহতি সোনারগাঁও থানার সভাপতি কাজী লিটু, নারায়নগঞ্জ জেলা জাতীয় পার্টির সাহিত্য ও সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হাজী মোক্তার হোসেন, জাতীয় মহিলা পার্টির সভাপতি জাহেদা আক্তার মনি, সাধারণ সম্পাদক জাহানারা আক্তার প্রমুখ।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.