প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২১, ৩:১৯ পি.এম
কাঁচপুরে শীতলক্ষ্যা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে ইটসহ বস্তা বন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার সন্ধা সাড়ে ৫ টার দিকে উপজেলার কাঁচপুরে মঞ্জিলখোলা মাদ্রাসার পাশে শীতলক্ষ্যা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসার মাঠে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে নদীর তীরে বড় বস্তা দেখতে পেয়ে কৌতুহল বশত খুলে লাশ দেখতে পায়। পরে এলাকার লোকজন কাঁচপুর নৌ পুলিশে খবর দিলে পুলিশের একটি দল গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় লাশটি উদ্বার করে। তবে লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
কাঁচপুর নৌ পুলিশের (ওসি) হুমায়ুন কবির জানান, কাঁচপুর মঞ্জিলখোলা মাদ্রাসা সংলগ্ন শীতলক্ষ্যা নদীর তীরে বস্তা বন্দি ৫-৮টি ইটসহ আনুমানিক ৩৫ বছর বয়সী (পুরুষ) ব্যক্তির লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.