শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

কোন সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি- সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও সৌদি আরবে বাংলাদেশের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেছেন, স্বাধীনতার পর থেকে কোন সরকারই সাংবাদিকদের উন্নয়নে কাজ করেনি। সাংবাদিকদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কিছু সুবিধাবাদী ও দলবাজ সাংবাদিকরা সুবিধা পেলেও প্রকৃত সাংবাদিকরা সুবিধা বঞ্চিত হয়েছেন। অবশ্যই প্রকৃত সাংবাদিকদের উন্নয়নের কাজ করা প্রয়োজন।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌর এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে ভোট প্রার্থনা করছেন। কিন্তু এটা ভোটারদের সঙ্গে প্রতারণার শামিল। প্রকৃত পক্ষে আগামী ৫-৭ বছরের মধ্যে দেশের গ্যাস সংকট তীব্র হবে। যে সরকারই নির্বাচিত হবেন সেই সরকার গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বেকায়দায় থাকবেন। কেউ মিথ্যা প্রতিশ্রুতিতে পড়বেন না।

তিনি আরো বলেন, জনগণের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নির্বাচন পরিস্থিতি, এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা অবস্থা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

তিনি ভবিষ্যতে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় মাদক নিরাময় কেন্দ্র স্থাপনসহ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় গোলাম মসীহ তার নির্বাচনী ভাবনা, কর্মপরিকল্পনা ও হাতপাখা প্রতিকের পক্ষে জনসমর্থনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD