সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমানের বাবা হাজী মোঃ আকরাম আলী গাজী (৯৫) বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার ভোরে সোনারগাঁও পৌরসভার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তিনি ছয় ছেলে, নাতী নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১১ টায় সোনারগাঁও উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে জানাযা শেষে গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম মোঃ আকরাম আলী গাজীর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট. সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী হায়দারসহ সোনারগাঁও উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক বার্তায় শোক প্রস্তাব করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
হাজী মোঃ আকরাম আলী গাজী ১৯৬৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সাবেক আমিনপুর ইউনিয়ন বর্তমানে সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যায় বিচারক হিসেবে বিশেষ সুনাম অর্জন করেছেন। এছাড়াও তিনি গোবিন্দপুর সুন্নি মসজিদ ও কবরস্থানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
আপনার মতামত দিন