সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

চাঁদাবাজির মূল উৎসগুলো উৎপাটন করতে হবে- ওয়ালিউর রহমান আপেল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 
যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল বলেছেন, কষ্টার্জিত স্বাধীনতা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ্য ভাবে চাঁদাবাজির মূল উৎসগুলো উৎপাটন করতে হবে। মাদকসহ নানাবিধ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বুুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায়  বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা স্বাধীন ছিলাম না বললে কি অন্যায় হবে। অবশ্যই বলতে হয় গত ৪ থেকে ৫ আগষ্ট আমরা এয়ারপোর্টে দেখেছি দৌড়া দৌড়ি করে প্লেনে উঠেছে। এরা কারা ছিল ?। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কি অন্য দেশের কোনো সৈন্য সামন্ত আসতে পারে। তাহলে আমরা কি সত্যিকারে স্বাধীন ছিলাম। তারপর আয়নাঘরের মতো আয়নাঘর হয়েছে। যেখানে আপনি দেখেছেন আজমী সাহেবের মতো লোক যখন বেরিয়ে এসেছে। ১০ বছর ওনার স্ত্রী অপেক্ষা করে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কি দুঃখ্যজনক ঘটনা। এরকম অনেক অনেক দূর্ঘটনা, হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আমরা কিন্তু ৪ তারিখে (৪ আগষ্ট) মনে করতে পারিনি যে ৫ তারিখে (৫ আগষ্ট) শেখ হাসিনা পলায়ন করবে। কিন্তু সেই ঘটনা ঘটে গেছে, কিভাবে ঘটেছে ? আল্লাহ রাব্বুল আলামীনের যদি বাংলাদেশের প্রতি সু-দৃষ্টি না থাকতো তাহলে এটা হতো না। কাদের মাধ্যমে হয়েছে ?। ছাত্র জনতার মাধ্যমে হয়েছে।
সোনারগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানে জামপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আওলাদ মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা কৃষক দলের সাবেক আহবায়ক মনির মল্লিক, সোনারগাঁও থানা ছাত্রদলের সাবেক আহবায়ক জাকারিয়া ভুইয়া, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা মিজানুর রহমান, মাওলানা আহমদ তানভীর, যুবদল নেতা আবু সাঈদ, সাবেক ছাত্রদল নেতা মোঃ সুমন, আনিছুর রহমান, মোঃ জাহিদ, যুবদল নেতা মহসিন, মাসুম, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি সালাহ উদ্দিন মোল্লা প্রমূখ।
এস এম ওয়ালিউর রহমান আপেল আরও বলেন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, একে অপরে উপর চড়াও হওয়া, যিনি অন্যায় করেনি তার বিরুদ্ধে কেস দিয়ে (মামলা দায়ের করে), নানাবিধ ভাবে মানুষকে পেরেসানি ও হয়রানি করলেও কি এ কষ্টার্জিত স্বাধীনতার কোনো মূল্য থাকবে। সকল অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD