সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

জামপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক,  জামপুর :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে এ লিফলেট বিতরণ করেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মুজাহিদ মল্লিক।
জামপুরের ধন্দিবাজারে সাধারণ জনগণের মাঝে  লিফলেট বিতরণ করা হয়। এসময় ওই এলাকায় গণসংযোগ করে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দ।
জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মুজাহিদ মল্লিকের নেতৃত্বে এ লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজারুল ইসলাম সানোয়ারসহ জামপুর ইউনিয়ন  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD