প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৪:৫১ এ.এম
জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি চালু হলো
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রথমবারের মতো নারায়ণগঞ্জে জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি চালু হয়েছে। জেলার ২০০ বেসরকারি কিন্ডারগার্টেন থেকে ১৬৭২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
আজ ২০ নভেম্বর শুক্রবার এবং আগামীকাল ২১ নভেম্বর শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি এবং বন্দর, সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জ উপজেলার একটি করে মোট ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার সোনারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০.০০ থেকে দুপুর ১২.৩০ এবং ২.০০ থেকে ৪.৩০ ঘটিকা পর্যন্ত দুই দিনে মোট ৪টি বিষয়ে (বাংলা, ইংরেজি, গনিত ও বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো: মামুন মাহমুদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) এর শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী এবং আগ্রহী করে গড়ে তুলবার লক্ষ্য নিয়ে এই বৃত্তি চালু করেছেন।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.