শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

দাঁড়িপাল্লার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের দাঁড়িপাল্লার প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সোনারগাঁওয়ে মানববন্ধন করেছেন আলেম সমাজ ও সাধারণ জনগণ।
বুধবার দুপুরে সোনারগাঁওয়ে আনন্দবাজার হাটে বৈদ্যেরবাজার ইউনিয়নের আলেম সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম, মসজিদের খতিব-ইমাম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া একজন শিক্ষিত, সৎ ও জনপ্রিয় নেতা। নির্বাচন বিধি অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরও তাঁকে ঘিরে যে ষড়যন্ত্র চলছে, তা উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, ভোট একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও সাক্ষ্যের মতো। যোগ্য ও সৎ প্রার্থী থাকা সত্ত্বেও জনগণের ওপর অন্য কোনো প্রার্থী চাপিয়ে দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের উদ্যোগ বন্ধের দাবি জানান।
মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা জানান, এই আসনে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়াই সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। তাঁর বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র বন্ধ না হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD