রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের ৫দিন পর হাত পা বাধাঁ অবস্থায় ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো এক যুবলীগ নেতার লাশ। নিহত যুবলীগ নেতার নাম মোবারক হোসেন।
বুধবার সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় লাশটি ভেসে উঠে। এর আগে গত শনিবার তিনি নিঁেখাজ হন। পর দিনে তার ভাতিজা শরিফ মিয়া বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন।
নিহত মোবারক হোসেন সাদিপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সদস্য। পেশায় একজন রাজমিন্ত্রী। লাশ ভেসে উঠার খবর পেয়ে বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার তৎপরতার চালাচ্ছে বলে জানিয়েছেন পরিদর্শক মাহবুবুর রহমান।
নিহতের ভাতিজা শরিফ মিয়া জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোবারক হোসেন গত শনিবার বিকেলে ঘুরার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে সন্ধান করে পাননি। পরদিন রোববার তিনি সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন। বুধবার সন্ধ্যায় জামপুর ইউনিয়নের আলমপুরা এলাকায় হাত পা বাঁধা অবস্থায় লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা পুলিশের খবর দেয়। লাশ ভেসে উঠার খবর পেয়ে তারা মোবারক হোসেনের লাশ সনাক্ত করে।
বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভেসে উঠার খবর পেয়েছি। উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত দিন