মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

নিজ গ্রামবাসীর দোয়া চেয়ে চেয়ারম্যান প্রার্থী আলী হায়দারের নির্বাচনী প্রচারনা শুরু 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নিজ গ্রামবাসীর দোয়া চেয়ে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন আলী হায়দার।
সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার।
শুক্রবার বিকেলে সনমান্দি বাজারে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় সনমান্দি গ্রামবাসীর নিকট এ দোয়া চান।
সনমান্দি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রয়াত নেতাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন সনমান্দি গ্রামবাসী।
সনমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মনিরুজ্জামন মনির, উপজেলা যুবলীগের সহ সভাপতি নজরুল ইসলাম,  দপ্তর সম্পাদক বাচ্চু সরকার, সনমান্দী ইউনিয়নের সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক বজলুল রহমান, সনমান্দী ইউনিয়নের যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী,  সালাউদ্দিন হক, কাশেম মাস্টার, ফজলুল হক মাস্টার , আসমত আলী, সুজন শিকদার, মহসিন, মনিরুল ইসলাম  বিপ্লব, মনির হোসেন, আবু ফয়েজ শিপন, আবুল হোসেন অপু, মোস্তফা মিয়া, ইব্রাহিম মেম্বার, শহিদ বাদশা মেম্বার, ফজলুল হক মেম্বার প্রমুখ। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD