বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা  সোনারগাঁওয়ে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ মোতালেব কমিশনারের মায়ের ইন্তেকাল সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ সংগঠনের বর্ষপূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি  গাছ আমাদের অক্সিজেন দিবে,জীবন বাঁচাবে ও দেশ বাঁচাবে- এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

বাবার সঙ্গে দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না  স্কুল ছাত্র জিসানের

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাড়ি ফেরা হলো না স্কুল ছাত্র জিসানের। ফিরলেন লাশ হয়ে। বাবা ও ছোট ভাইয়ের সাথে দাওয়াত খেয়ে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় তানভীর মাহাতাব জিসান(১৩)।
বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উদ্ধবগঞ্জ কুশিয়ারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এসময় আহত হয়েছে ওই ছাত্রের বাবা হাকীম হারুনুর রশিদ ও তার ছোট ভাই তানজিম(৭)। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে জিসানের মৃত্যু হয়।
নিহত জিসান সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁ গঙ্গাবাসী ও রাম চন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাড়ি পৌর এলাকার দরপত গ্রামে।
প্রত্যক্ষদশীরা জানান, উপজেলার উদ্ভবগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিক হাকীম হারুনুর রশিদ দুই ছেলে জিসান ও তানজিমকে নিয়ে বুধবার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। সন্ধ্যায় মোটরসাইকেল যোগে ফেরার পথ  উদ্ভবগঞ্জ ব্রীজের ঢালুতে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দূর্ঘটনার শিকার হন। এসময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তিনজনই মারাক্তকভাবে আহত হন। তবে নিহত জিসান ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিসানের মৃত্যু হয়।
নিহত জিসানের বাবা আহত হারুনুর রশিদ ও তার ছোট ভাই তানজিমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। হারুনুর রশিদ দৈনিক সমকালীন কাগজের সোনারগাঁও উপজেলার বিশেষ প্রতিনিধি হিসেবেও কাজ করেন।
নিহত জিসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার রাত সাড়ে দশটায় দরপত ঈদগা মাঠে জানাযা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
সোনারগাঁও গঙ্গাবাসী ও রাম চন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সুলতান মিয়া বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহত জিসান খুবই ভালো মানুষ ছিল। তার কথা বলার আর্ট, আন্তরিকতা আমাকে এতটাই মুগ্ধ করেছিল। ২৯ বছরের শিক্ষকতায় দু’তিনটি ক্লাসে এমন একজনকে পেয়েছি। আল্লাহ জিসানকে জান্নাতবাসী করুক।
সোনারগাঁওনথানার ওসি মো. মাহবুব আলম বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত ও আহতের ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ঘাতক ট্রাকের চালক ও সহযোগীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD