প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৩, ৪:০৫ পি.এম
বারদীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বারদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বারদী মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, মান্নান মেম্বার, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, আরিফ আহমেদ রবিন, সোনারগাঁও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি হাসান রাশেদ, সোনারগাঁও পৌরসভা যুবলীগ নেতা আসাদুল ইসলাম আসাদ প্রমুখ।
শান্তি সমাবেশে ও র্যালীতে সোনারগাঁও উপজেলা ও বারদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.