বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
৮টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ পরিবেশের ক্ষতির দায়ে ৭ প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার মূল আসামিসহ ২ জন গ্রেপ্তার, ৩ ছুরি উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁও বিএনপি বড় সরদার বাড়ি রক্ষা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ সোনারগাঁওয়ে নজরুল বর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোনারগাঁওয়ে দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপির রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীল নকশা-মামুনুল হক

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁও বিএনপি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উৎসাহ উদ্দীপনায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিলে উত্তাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। হাত উঁচিয়ে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। জনসভা শেষে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে।
সোনারগাঁও উপজেলা ও পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
সোনারগাঁওউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব,  সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সাধারণ সম্পাদক শহীদ সরকার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, বিএনপি নেতা মো. মনিরুজ্জামান, সেলিম হোসেন দিপু , খোরশেদ আলম,
বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নোবেল মীর, যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, নুর- এ ইয়াসিন নোবেল, হযরত আলী রানা, আল আমিন, করিম রহমান, রাকিব হাসান, কাউসার আহম্মেদ, সোহেল রানা, ছাত্রদল নেতা জাকারিয়া ভূইয়া, জহিরুল ইসলাম রনি প্রমুখ।
​প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবসময় দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই চালিয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুুকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র সুসংহত করতে ত্যাগ ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। সোনারগাঁওয়ে বিএনপির এই ঐক্যই আমাদের মূল শক্তি।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত করার শপথ নেন।
আলোচনা শেষে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করেন।  মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তার আশপাশের সড়ক প্রদক্ষিণ করা বিশাল র‍্যালিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জনসভা ও বর্ণাঢ্য র‍্যালীতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক যোগ দিয়ে শক্তির এক নতুন বার্তা প্রদান করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD