সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড কাউন্সিলের উদ্যাগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ : 
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ড কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ জনাব লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান উল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি।
সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানার সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনির সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন
সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম,  উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু,  সাধারণ সম্পাদক জনাব আলী হায়দার, যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ সোনারগাঁওয়ে সকল  মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানগন। আলোচনা শেষে মিলাদ, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD