প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৩, ১১:৫৫ এ.এম
মোগরাপাড়া আইকন ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া ইউনিয়নে আইকন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনু্ষ্টিত হয়েছে।
বুধবার সকালে আইকন ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে এ অনু্ষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মরহুম মোবারক হোসেনের পুত্র সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা এরফান হোসেন দীপ।
আরো উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনোয়ার আলী, সোনারগাঁও ডিগ্রী কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম বাবু, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবুসহ আইকন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে আইকন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.