প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৯:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২২, ৩:৪১ পি.এম
রাইজদিয়া স্কুলের নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বরণ ও প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ৬০ নং রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠানে ১১ সদস্য বিশিষ্ট কমিটি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলেন, সভাপতি সোনিয়া কামাল ,সহ সভাপতি কামাল হোসেন। অন্যান্য সদস্যরা হলেন আলী আকবর, ফাতেমা আক্তার , কামাল হোসেন, আব্দুল খালেক, আল-আমিন, মনির হোসেন, রাজিয়া সুলতানা, শামীমা আক্তার, খাদিজা আক্তার।
রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নবগঠিত বিদ্যালয় সভাপতি সোনিয়া কামাল সভাপতিত্বে ও কামাল হোসেন সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আলী আকবর, সাবেক মেম্বার ফজলুল হক, সাবেক কাউন্সিলর আমির হোসেন, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ন কবীর খোকন মোল্লা,
ব্যাংকার নূর আলম, সোনারগাঁও পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মোল্লা, শিক্ষক আবু হানিফ, সোনারগাঁও ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাহামুদুল হাসান, সোনারগাঁও পৌরসভা জাতীয় শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাদশা , শাহীন ,হুমান কবির, আবেদ, শামসুল ,নুরু মিয়া, আনোয়ার, খালেক, হাসমত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলে ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ, শিক্ষক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে স্কুলের উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করা হয় ৷
এসময় রাইজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নিযুক্ত ম্যানেজিং কমিটির মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন তারা।
Copyright © 2026 সোনারগাঁওনিউজ. All rights reserved.